তালার কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলামের মতবিনিময়
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা তালার কর্মরত সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা নির্বাচন পরিচালনা অস্থায়ী কার্যালয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয় সাবেক সংসদ সদস্য ধানের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।
আরোও বক্তব্য রাখেন, তালা প্রেস ক্লাবের সভাপতি এম এ হাকিম, তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জর্দার ফারুক হোসেন, নির্বাহী সদস্য ও আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হাইদার, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সাংবাদিক দলিল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ।
এসময় অন্যান্যদের মধ্যে যুগের বার্তার বিশেষ প্রতিনিধি এম এ ফয়সাল, প্রজন্ম একাত্তরের ষ্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম, আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহবায়ক বাবলুর রহমান, সিনিয়র সাংবাদিক এসএম লাওকাত হোসেন, তালা প্রেস ক্লাবের সদস্য আজামল হোসেন জুয়েল, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার সাংবাদিক গাজী সুলতান,









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































